বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

যে আলোচনা করতে ৪ মার্চ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের সফরসূচি চূড়ান্ত করতে আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তার সফর হবে ২৪ ঘণ্টার। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি, যোগাযোগসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটি চূড়ান্ত করতেই জয়শঙ্করের ঢাকা আসা। এর আগে গত ১৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেন। তখন প্রধানমন্ত্রী মোদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র দেয়া হয়। ঢাকা সফরকালে জয়শঙ্কর পরাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাত হতে পারে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ