বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

যাত্রীবোঝাই নৌকা ডুবে প্রাণ হারিয়েছে ৬০ জন, নিখোঁজ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কঙ্গোতে ৭'শ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে আরো অন্তত ৩০০ জনকে। অনিরাপদ ব্যবস্থার কারণে কঙ্গোর নদীপথে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি।

মন্ত্রী জানান, নৌকাটিতে অন্তত ৭০০ যাত্রী ছিল। তাদের মধ্য থেকে ৩০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওয়ানা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ