বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলো। এ ঘটনায় আরো অনেকেই পানির নিচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, 'এখন পর্যন্ত এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। একটি উদ্ধারকারী দল সকাল থেকেই সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ডাক্তারসহ অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।'

শিবরাজ সিং এক ভিডিও বার্তায় বলেন, সেখানে যা ঘটেছে তা খুবই মর্মান্তিক। উদ্ধারকাজ চলছে। রাষ্ট্রের সবাই ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানেরও ঘোষণা দেন তিনি।

দুর্ঘটনার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ