রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ইরাকে ১৩ তুর্কি বন্দীকে গুলি করে হত্যা করেছে কুর্দিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের উত্তরাঞ্চলীয় বারাদোস্ত পর্বতমালার পাদদেশে নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সদস্যরা অপহৃত ১৩ তুর্কিকে গুলি করে হত্যা করেছে। তুরস্কের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে সৈন্য ও পুলিশ সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছেন তারা।

পিকেকের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চলার মধ্যেই এ ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ১০ ফেব্রুয়ারি থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় গারা অঞ্চলে পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। অঞ্চলটি তুরস্কের সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে। নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখতে ও পূর্ববর্তী বিভিন্ন সময়ে অপহৃত নাগরিকদের উদ্ধার করতে অভিযানটি শুরু করা হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এক বিবৃতিতে জানিয়েছেন।

তিনি জানান, সামরিক অভিযান চলাকালে পিকেকের ৪৮ সদস্য  নিহত হয়, অপরদিকে তুরস্কের তিন সৈন্য নিহত ও তিনজন আহত হয়েছে। অপহৃত তুর্কিদের মধ্যে ১২ জনকে মাথায় ও অপরজনকে কাঁধে গুলি করা হয় বলেও জানিয়েছেন তিনি।

ইরাক সীমান্তের নিকটবর্তী অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আকার বলেন, “জীবিতাবস্থায় ধৃত দুই সন্ত্রাসীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযানের শুরুতেই ওই গুহাটির দায়িত্বে থাকা সন্ত্রাসীরা আমাদের নাগরিকদের শহীদ করে।” তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় মালাটিয়া প্রদেশের গভর্নর জানিয়েছেন, ওই গুহায় নিহতদের মধ্যে ছয় সৈন্য ও দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন যাদের ২০১৫ ও ২০১৬ সালে দুটি পৃথক ঘটনার সময় অপহরণ করা হয়েছিল।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মালাটিয়ায় নিহতদের ময়না তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। নিহতদের মধ্যে তুরস্কের গোয়েন্দা কর্মীরাও রয়েছেন বলে দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তারা জানিয়েছেন।

-কেএল