বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

হেফাজত নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিনের সন্ত্রাসী হামলা এবং মুফতী ইউনুস আহমাদ নামের একজন বক্তাকে মাহফিলের মঞ্চ থেকে গ্রেফতারের প্রতিবাদে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম মেখলী ও মাওলানা এমরান সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, মাওলানা জসিম উদ্দিন একজন বিদগ্ধ আলেম এবং দেশের শীর্ষ আলেম মরহুম মুফতী ফজলুল হক আমিনী রহ. এর জামাতা। এমন একজন সুপ্রসিদ্ধ আলেমের উপর হামলা ইসলামী অঙ্গন এবং আলেমদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন,
এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং প্রাণঘাতী।এই হামলা আলেম ও তৌহিদী জনতা কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া গোষ্ঠীর হামলা বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। প্রশাসনের প্রতি আমাদের দাবী হলো, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে এর নেপথ্য নায়কদের বিচারের মুখোমুখি করতে হবে।

আলেমদেরকে ওয়াজের মঞ্চ থেকে গ্রেফতার করা তৌহিদী জনতার জন্য অশনিসংকেত দাবী করে বক্তারা বলেন, মানুষকে সৎপথে পরিচালিত করতে এবং মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছাতে ওয়াজ মাহফিলের বিকল্প নেই।এভাবে ওয়াজে মাহফিলে বাঁধা প্রদান করা হলে সত্যের বাণী দেশের মানুষের কাছে পৌঁছানো দুরুহ হয়ে পড়বে। যা চরম উদ্বেগজনক।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ, মাওলানা হাবিবুল্লাহ আজাদী,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, কেন্দ্রীয় ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন, হাটহাজারী পৌর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী,পৌর সহ সভাপতি মাওলানা হাফেজ আলী আকবর, পৌর সাধারণ সম্পাদক জনাব নূর মোহাম্মদ, হাটহাজারী যুগ্ম সম্পাদক যথাক্রমে, মাওলানা ইয়াছিন, মো. শফি, মাওলানা সোহাইল চৌধুরী, মাওলানা হাফেজ আমিনুল হক, মাওলানা মাহমুদ হাসান ফয়জী, উপজেলা সহ প্রচার সম্পাদক মাওলানা ইনআমুল হাসান ফারুকী, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, উপজেলা সাহিত্য সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা ইকবাল প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ