রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আরও ৩৮৮ জন নতুন শনাক্ত হয়েছেন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৩৮৮ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। এই সময়ে নতুন ১০ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ২৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ