বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। নিহতরা হলেন, মো. জোবায়ের এবং দিন মোহাম্মদ।

রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবি’র বরাত দিয়ে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা কোন ক্যাম্পের সেটা জানা যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ