রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘এরপরও তারা বলবে, জনগণকে রেখেই মন্ত্রীরা ভ্যাকসিন নিলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘জনগণকে ভ্যাকসিন সম্পর্কে অভয় দেয়ার জন্য আমরা মন্ত্রীরা আগেই ভ্যাকসিন গ্রহণ করলাম। এরপরও অপপ্রচারকারীরা বলবে, মন্ত্রীরা ভ্যাকসিন নিলো জনগণকে রেখেই।’ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে এসব কথা বলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

টিকা গ্রহণ শেষে খাদ্যমন্ত্রী কিছু সময় অপেক্ষা করেন। এরপর তিনি বলেন, আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা অনুভব করছি না।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশবিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয় তখন তারা বলেছিল ভ্যাকসিন এ দেশে আসবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ সময় করোনা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, এখনো পৃথিবীর অনেক দেশ করোনা ভ্যাকসিন নিতে পারেনি। বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ