রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

যেকারণে ইসলাম গ্রহণ করলেন জার্মানির লেখক ও ব্লগার ‘ক্রিস্টিয়ান বেতজমান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির সুপরিচিত লেখক ও ভ্রমণ বিষয়ক ইউটিবার এবং ব্লগার ক্রিস্টিয়ান বেতজমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার রাতে ইনস্টাগ্রামের এক পোস্টে ইসলাম শান্তির ধর্ম জানিয়ে বেতজমান নিজের ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

ইসলাম ধর্ম সম্পর্কে ইনস্টাগ্রাম পোস্টে বেতজমান বলেন, ‘আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম শান্তির ধর্ম। আমি এর গভীর সম্পর্ক উপলব্ধি করি। নিজের জন্য যা অনুসন্ধান করছি আমি তা আমি খুঁজে পেয়েছি।’

জার্মানির এ যুবক বলেন, ‘গত ডিসেম্বর আমি চ্যানেলটি শুরু করেছি। গত এক বছর যাবত আমি পাকিস্তানে অবস্থান করছি। এ সময়ে আমি নানা পর্যায়ের দুর্দান্ত লোকদের সঙ্গে সাক্ষাত করেছি। সবার সঙ্গে মিশে ধর্ম ও জীবনাচার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ইউরোপে বেড়ে ওঠেছে। এখানে সব সময় ইসলামকে নেতিবাচক, সংঘাত, সন্ত্রাসী ধর্ম হিসেবে অভিহিত করা হয়। অবশ্য আমি সৎ ব্যক্তি হিসেবে জীবন যাপন করি। তবে আগে মোটেও ধার্মিক ছিলাম না। মানুষের চিন্তা-বিশ্বাস নিয়ে আমার সামান্যও ভাবতাম না। আমার শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধুরা মুসলিম ছিল। আমাদের মতো একই জীবনাচারে তারাও অংশীদার ছিল।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ