সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কনিষ্ঠতম পাইলট হয়ে ইতিহাস গড়লেন কাশ্মীরি তরুণী আয়েশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কনিষ্ঠতম পাইলট হয়ে ইতিহাস গড়েছেন কাশ্মীরি তরুণী আয়েশা আজিজ। মাত্র ২৫ বছর বয়সে বিমান ওড়ানোর লাইসেন্স পেয়েছেন তিনি। তাকে নিয়ে গৌরবে ভাসছে ভূস্বর্গ। ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ আকৃষ্ট করেছে তাকে। ঝুঁকি নিতে কখনও পিছপা হননি। এই রোমাঞ্চের নেশাই তাকে বানিয়েছে পাইলট। জম্মু-কাশ্মীরে জন্ম নেওয়া ভারতের সর্বকনিষ্ঠ পাইলট আয়েশা হাসানের কথা। স্বপ্ন পূরণের পথে বাবা-মায়ের উৎসাহ ও সহযোগিতাই হয়েছে পাথেয়।

আয়েশা আজিজ বলেন, ছেলেবেলা থেকেই আমি ঘুরতে খুব ভালোবাসি। বিশেষ করে বিমানে চড়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগত। তখন থেকেই মনে মনে স্থির করেছিলাম, বড় হয়ে পাইলট হব।

কারণ, ৯টা-৫টা অফিস করা আমার ভালো লাগে না। নিত্য নতুন জায়গায়, বিভিন্ন ধরনের আবহাওয়ায়, নতুন নতুন মানুষের সঙ্গে মেলামেশার ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করে। তাছাড়া, ২০০ জন যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার মধ্যেও একটা বিরাট চ্যালেঞ্জ রয়েছে। তার জন্য অসম্ভব মনের জোর প্রয়োজন। এই গুরুদায়িত্ব পালন করতে আমার দারুণ লাগে।

২০১১ সালে মাত্র ১৫ বছর বয়সে কনিষ্ঠতম স্টুডেন্ট পাইলট হিসেবে মিগ-২৯ যুদ্ধবিমান উড়িয়ে তাক লাগিয়েছিলেন আয়েশা। পরে গ্র্যাজুয়েট হন বম্বে ফ্লাইং ক্লাব থেকে। ২০১৭ সালে পান কমার্শিয়াল লাইসেন্স। আয়েশার দৃঢ় বিশ্বাস, শুধু তিনি নন, গত কয়েক বছরে কাশ্মীরি নারীরা নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ