সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় ফাঁসি বরণ করব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আল জাজিরার এই প্রতিবেদন ধরে নিলাম পুরোপুরি সত্য নয়। আমি চ্যালেঞ্জ করে বললাম এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা নয়। সরকার যদি প্রমাণ করতে পারে, এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা তাহলে আমি স্বেচ্ছায় ফাঁসি বরণ করব।’

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ‘ছাত্র-শিক্ষক-জনতা’-এর ব্যানারে এক প্রতিবাদ সমাবেশে শুক্রবার এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

নুর বলেন, ‘আল জাজিরার এই প্রতিবেদনকে যেখানে আন্তর্জাতিকভাবে গুরুত্ব দিচ্ছে, সেখানে আমাদের সরকার এই প্রতিবেদককে উড়িয়ে দিচ্ছে, মানুষকে তারা বোকা ভাবছে। মনে করছে তারা যা বলবে তা বিশ্বাস করবে। ভয় পেলে চলবে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে।’

প্রতিবেদনটিকে কেন্দ্র করে দেয়া ঢাবি শিক্ষক সমিতির বিবৃতির কথা উল্লেখ করে নুর বলেন, আপনারা কি বিবেকের তাড়নায় এই বিবৃতি দিয়েছেন নাকি কেউ প্রভোস্ট হবেন! কেউ প্রক্টর হবেন! কেউ ভিসি হবেন! এই আশায় এই বিবৃতি দিয়েছেন। যেখানে সারা দেশের মানুষ এই প্রতিবেদন নিয়ে কথা বলছে। আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে সরাসরি সরকারের পক্ষ নিয়েছেন এটি কখনোই কাম্য নয়।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ