বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

আল জাজিরার প্রতিবেদন বিষয়ে তদন্ত চান জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, আল জাজিরা টেলিভিশনে বাংলাদেশে দুর্নীতির যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা 'গুরুতর বিষয়'। সংশ্নিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব অভিযোগ তদন্ত করা।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদন নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দুর্নীতির অভিযোগ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য সেনাবাহিনীর গুপ্তচরবৃত্তির সরঞ্জাম কেনার দাবির বিষয়ে আলজাজিরার তথ্যের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মন্তব্য জানতে চান।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন সম্পর্কে তারা অবগত আছেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সম্পর্কেও তারা অবহিত। দুর্নীতির এত গুরুতর অভিযোগগুলো সংশ্নিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত।

জাতিসংঘের ওয়েবসাইটে এই ব্রিফিং ও প্রশ্নোত্তরের বিবরণ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ইউনিফর্মধারী সদস্যের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বড় অংশগ্রহণকারী। জাতিসংঘের সুনির্দিষ্ট প্রয়োজন অনুসারে এই ধরনের সদস্যদের মোতায়েন করা হয়। বাংলাদেশ অংশগ্রহণ করে- এমন প্রতিটি শান্তিরক্ষা মিশনের জন্য দেশটির সঙ্গে জাতিসংঘের চুক্তিতে এই প্রয়োজনের প্রতিফলন থাকে। আলজাজিরার তথ্যচিত্রে যেসব ইলেকট্রনিক সরঞ্জামের কথা বর্ণনা করা হয়েছে, তার প্রয়োজনীয়তার কথা জাতিসংঘ কোনো চুক্তিতে উল্লেখ করেনি। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ কন্টিনজেন্টে এই ধরনের সরঞ্জামও রাখা হয়নি।

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ