মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

ঢাকার বায়ুদূষণ রোধে হাইকোর্টের তিন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা শহরের বায়ুদূষণ রোধে তিনটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার এক মাসের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে হলফনামা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তিন নির্দেশনা হলো- ১. ঢাকা শহরের প্রবেশমুখ- গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

২. ঢাকা শহরের রাস্তায় ওপর থেকে পানি ছিটাতে হবে, যেন রাস্তার পাশের ছোটখাটো গাছে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার হয়। ঢাকা সিটি করপোরেশনকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

৩. শহরে পানি ছিটানোর ক্ষেত্রে পানির ঘাটতি তৈরি হলে সিটি করপোরেশনকে তা সরবরাহ করতে হবে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে, পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে তৌফিক ইনাম টিপু। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

উল্লেখ্য, ঢাকার বায়ুদূষণ নিয়ে ২০১৯ সালের ২১ জানুয়ারি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে এসব প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দেন। ওই রিটের সঙ্গে আরেকটি সম্পূরক আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সে আবেদনের শুনানি নিয়ে উপরোক্ত নির্দেশনা দেওয়া হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ