সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

যুবকের কবর খুঁড়তে গিয়ে নিজেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইলে মৃত ব্যক্তির কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া নামে এক যুবকের হৃদরোগে মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাবুল ওই গ্রামের মৌজ আলীর ছেলে। নান্দাইল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নুরজাহান মারা গেছেন। বুধবার সকালে তাদের পারিবারিক কবরস্থানে বাবুল কবর খুঁড়ছিলেন।

কোদাল দিয়ে মাটিতে দুই-তিনটি কোপ দিতেই তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমডব্লিউ/