বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

এবার সু চিকে রিমান্ডে দিল সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে সামরিক অভ্যুত্থানে আটকের পর রিমান্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দেশটির পুলিশের নথিপত্রের সূত্র দিয়ে বিবিসি বলছে, সু চি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে। একইসঙ্গে বুধবার দেশটির পুলিশ নির্বাচিত বেসামরিক নেতা অং সান সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে বলেও জানা গেছে। এসব অভিযোগের মধ্যে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘন এবং অবৈধ যোগাযোগ ডিভাইস ব্যবহার দুটি।

বিবিসির খবরে বলা হয়েছে, অং সান সু চি কোথায় আছেন, তা এখনও অস্পষ্ট। তবে জানা গেছে, তাকে রাজধানী নেপিদোর নে পি তাউতে তার বাসভবনেই রাখা হচ্ছে। আর দেশটির সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট কারাগারে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ