সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

গুরুতর অবস্থায় আইসিইউতে অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০) কোভিড-১৯ আক্রান্ত হয়ে ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ'তে রয়েছেন।

আজ মঙ্গলবার খ্যাতিমান এই ব্যাংকারের ভাই মোহাম্মদ খালেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর তিনদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্যামলীর ওই হাসপাতালে ভর্তি হন তিনি

চিকিৎসকদের বরাতে তার ভাই জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল থেকেই তার অবস্থা খুবই জটিল। যেকোনো মুহূর্তে যে কোন কিছু ঘটতে পারে। এমন আশঙ্কার মধ্যেই তার পরিবারের কাছে থেকে বন্ডে সই নেয়া হয়েছে।

মোহাম্মদ খালেদ বলেন, উনি আসলে করোনা আক্রান্ত হয়ে এবং নিউমোনিয়া হয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে ৫০ শতাংশ সংক্রমণ হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি একটু সুস্থবোধ করছিলেন। এরপর তিনি ১৫ লিটার অক্সিজেন নিচ্ছিলেন। তারপর তাকে কেবিনে নেয়া হয়। কিন্তু হঠাৎ করে আজ মঙ্গলবার সকালে ৪ লিটার অক্সিজেন নিচ্ছিলেন। এরপর তার প্রেসার নেমে যাওয়ায় আইসিইউতে আবার নিয়ে যাওয়া হয়। এখন তার প্রেসার বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, তার অবস্থা একটু জটিল। এবং তার বয়স ৮০ বছর হয়ে গেছে। এই বয়সে ডাক্তার তার নরমাল প্রেসার নিয়ে আসতে পারছে না। সে কারণে অন্যভাবে চেষ্টা করার জন্য তাকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আইসিইউ-তে নিয়ে যাওয়ার আগে বন্ড সই নিয়েছেন ডাক্তাররা। তাই বলা যাচ্ছে তার অবস্থা অনেকটা জটিল।

করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তির পর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয় খোন্দকার ইব্রাহীম খালেদের। যেখানে দেখা যায় তিনি আক্রান্ত হয়েছেন নিউমোনিয়াতেও। যেটি বয়স বেশি হওয়ায় কিছুটা জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা।

-এএ