বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে তালেবানের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।

চুক্তি অনুযায়ী এই বছরের মাঝামাঝি নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করলে তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তালেবান।

গতকাল (সোমবার ১ফেব্রুয়ারি) তালেবানদের আলোচ্য প্রতিনিধি দলের সদস্য মুহাম্মদ সুহাইল শাহীন বলেছেন, চুক্তি অনুযায়ী চৌদ্দ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশী সেনা সরে গেলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চুক্তি মেনে চলবে। তালেবান কর্তৃপক্ষ জোর দিয়ে বলেন, দোহার চুক্তি পর্যালোচনা করার জন্য বাইডেন প্রশাসনের পরিকল্পনার অর্থ এই চুক্তি থেকে ওয়াশিংটনের মোটেও প্রত্যাহার নয়৷

গত শুক্রবারে তালেবানদের আলোচ্য প্রতিনিধি দলের সদস্য মুহাম্মদ সুহাইল শাহীন এক বিবৃতিতে বলেছিলেন যে, চুক্তি অনুযায়ী চৌদ্দ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল সেনা সরে গেলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চুক্তি মেনে চলবে। তিনি আরো বলেছিলেন, চৌদ্দ মাস পরেও মার্কিন সেনা প্রত্যাহার না করার অর্থ আফগানিস্তানে তাদের দখলদারিত্ব অব্যাহত থাকা৷ সুতরাং তালেবানরা লড়াই চালিয়ে যেতে বাধ্য হবে।

তালেবানদের রাজনৈতিক কার্যালয়ের প্রতিনিধি ‘শের মুহম্মদ আব্বাস স্টানিকজাই’ যারা তালেবান প্রতিনিধি দলের অংশ হিসাবে মস্কো পৌঁছেছিলেন, এক সাক্ষাৎকারে বলেন, আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রস্থান করার সময়সীমা এখনও তিন মাস বাকি আসে৷ চুক্তি অনুযায়ী বেশিরভাগ সেনা দেশ ত্যাগ ও করেছে৷ তবে এখনও কয়েক হাজার সেনা আফগান ভূখণ্ডে উপস্থিত রয়েছে। আশাকরি সময়সীমা শেষ হওয়ার পূর্বেই তারা আফাগানিস্তান খালি করবে৷

তিনি আরো বলেন, আশাকরি নয়া প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি মেনে চলবে৷ আর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আফগানিস্তান ছাড়ার এটা একটা সুবর্ণ সুযোগ। চুক্তির মেয়াদ শেষে আফগানের জমিনে কোনো মার্কিন সেনা পাওয়া গেলে আমরা দেশ ও নিজেদের রক্ষার্থে লড়াই করতে বাধ্য হবো৷ সূত্র: আনাদোলু এজেন্সী, আশ শাবাব রেডিও ও এ্যারাবিক আল-আলাম টিভি নেট৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ