বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

আগামীকালের মধ্যেই বেফাক পরীক্ষার ফি জমা দিতে হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ আগামীকাল বুধবার। আগামীকাল ২০ জুমাদাল উখরা ৩ ফেব্রুয়ারি বুধবার পরীক্ষা ফি জমা দেয়ার শেষ তারিখ।

আজ মঙ্গলবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষবৃন্দকে জানানাে যাচ্ছে, আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ ২০ জুমাদাল উখরা। সুতরাং যাদের ফি এখনও জমা হয়নি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বেফাক দফতরে ফি জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরােধ জানানো যাচ্ছে।

এবার কোনো মাদরাসায় প্রতিনিধি পাঠানো হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক মাদরাসা নিজেদের দায়িত্বে নির্ধারিত সময়ের মধ্যে ফি এর কাগজপত্র, ফরম ও ফি বেফাক দফতরে পৌছানাের ব্যবস্থা করবেন। বেফাকের কোন প্রতিনিধির অপেক্ষায় থাকা যাবে না। উত্তর বঙ্গের মাদরাসা সমূহের জন্যও কোন প্রতিনিধি পাঠানাে হবে না। প্রেরণের সুবিধার্থে মারকাযের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কাগজপত্র, ফরম ও ফি ইত্যাদি সংগ্রহ করে এক সাথে হাতে হাতে বেফাক অফিসে জমা দিতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ