বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: জাতিসংঘ মহাসচিবের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত এনএলডি নেত্রী অং সান সু চি ও পেসিডেন্টসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে দেশটির সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মিয়ানমারের সবশেষ খবরাখবরের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের পক্ষে তাঁর মুখপাত্র স্টেফানি দুজারিক একটি বিবৃতিতে দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নতুন পার্লামেন্ট শুরুর প্রাক্কালে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ত ও অন্য রাজনৈতিক নেতাদের আটক করার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটেছে, তা দেশটির গণতান্ত্রিক সংস্কারের ওপর মারাত্মক আঘাত।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, অর্থপূর্ণ সংলাপে বসতে হবে। সহিংসতা থেকে বিরত থাকতে হবে। মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকতে হবে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান করেছে দেশটির সেনাবাহিনী। তারা দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের আজ সোমবার ভোরে গ্রেপ্তার করেছে।

সেনাবাহিনী এক বছরের জন্য জরুরী অবস্থা জারি করেছে। রাস্তায় রাস্তায় সেনা টহল। টেলিফোন, মোবাইল, ইন্টারনেট সেবা বন্ধ। রাষ্ট্রীয় সব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে পার্লামেন্ট অধিবেশন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ