সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘করোনার টিকা: উসিলা হিসেবে ঔষধ গ্রহণে ইসলামে নিধেষ নেই’ মুফতি মিজানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: অন্তরে এ বিশ্বাস রাখা যে, আল্লাহই রোগ ভালো করবেন। তবে ঔষধ উসিলা হিসেবে সেবন করার ক্ষেত্রে ইসলামে কোন বিধিনিধেষ নেই। জনগণকে করোনার টিকা নিতে উৎসাহ দিয়ে রাজধানীর শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ একথা বলেছেন।

তিনি বলেন, করোনার ভ্যাকসিন বিষয়ে একটি মোটা দাগের কথা হলো ইসলামে করোনার টিকা নিতে মোটেও নিষেধ করে না। জনগণ নির্ভয়ে করোনার টিকা নিতে পারেন।

এক প্রশ্নের জবাবে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, করোনার প্রতিষেধক হিসেবে বিজ্ঞানীগণ অনেক রিসার্চ ও গবেষণা করে ভ্যাকসিন আবিস্কার করেছেন। শরীয়তের দিক থেকে বলা আছে, আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহই ভালো করবেন। এ আকিদা পোষণ করে যদি কেউ পথ্য বা ঔষধ গ্রহণ করে তাহলে এটাই আল্লাহর রাসূলের সুন্নাত। রাসূল সা. বলেছেন, ‘প্রত্যেক রোগের শেফা রয়েছে।’ মানুষ হয়তো গবেষণা করে সে রোগের ঔষধ বের করতে পারে অথবা পারে না।

এখন ডাক্তাররা গবেষণা করে যে টিকা আবিস্কার করেছেন সে বিষয়ে আমি বলবো, অন্তরে এ বিশ্বাস রাখা যে, আল্লাহই রোগ ভালো করবেন। তবে ঔষধ উসিলা হিসেবে সেবন করার ক্ষেত্রে ইসলামে কোন বিধিনিধেষ নেই।

এদিকে দেশের বিজ্ঞ আলেমরা জনগণকে করোনার টিকা নিতে উৎসাহিত করছেন। তারা বলছেন, করোনার টিকা যারা অনুমোদন দিয়েছেন, তারা জেনে শুনে ও গবেষণা করেই করোনার টিকা অনুমোদন করেছেন। তারা বিজ্ঞ ডাক্তার। তাই সব ভয় কাটিয়ে টিকা নিতে পারে জনগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ