বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আফগানিস্তানে ‘ইসলামিক সরকার’ গড়বে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে ‘ইসলামিক সরকার’ গড়বে তালেবান। ইরানের সফররত তালেবান প্রতিনিধি দল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে।

আজ রোববার (৩১ জানুয়ারি) তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গণি বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি তেহরানে এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে জাভেদ জারিফ ঘোষণা দেন আফগানিস্তানে সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত ইসলামি সরকার গঠনের প্রক্রিয়াকে ইরান সমর্থন করবে।

এ সময় তিনি বলেন, আমরা এমন একটি অংশগ্রহণমূলক সরকারকে সমর্থন করব যা আফগানিস্তানের সব জাতি, ধর্ম ও গোত্রের অংশগ্রহণে গঠিত হবে এবং যাকে আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় বিবেচনা করা হবে। এ ছাড়া আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে জাভেদ জারিফ জানান, ওয়াশিংটন কখনোই ভালো মধ্যস্থতাকারী ও শান্তি আলোচক নয়।

বৈঠকে দু’পক্ষ আঞ্চলিক চলমান নানা ইস্যু নিয়ে মতবিনিময় করে। পাশাপাশি আফগান পরিস্থিতি ও দেশটির শান্তি প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ