সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

এইচএসসির ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার সকাল সাড়ে ১০টায় প্রকাশ করা হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত থাকবেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপস্থিত থাকবেন।

এবারের এইচএসসির ফল মিলবে ঘরে বসেই। পরীক্ষার ফল পেতে চলছে প্রি-রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের ফলে ঘরে বসেই শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবে। রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করেনি শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ এবং জেএসসি ও সমমানের ২৫ শতাংশ গড় ফলের ভিত্তিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ