বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আফগানিস্তান ছাড়তে মার্কিন সেনাদের হুঁশিয়ারী দিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে, তা না হলে তাদের কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছে আফগান তালেবানরা। এছাড়া, তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে তালেবান। গতকাল শুক্রবার এক টুইটার বার্তায় তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির এক বক্তব্যের জবাবে জবিউল্লাহ মুজাহিদ টুইটারে এ পোস্ট দিয়েছেন। জন কিরবি বলেছেন, তালেবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না।

গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয় যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা। অন্যদিকে, তালেবান মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এ প্রসঙ্গে জবিউল্লাহ মুজাহিদ বলেন, চুক্তির প্রতি তালিবান সম্মান দেখাচ্ছে না বলে পেন্টাগন যে দাবি করছে তা মিথ্যা। তিনি দাবি করেন, তালেবান ওই চুক্তির প্রতিটি ধারা-উপধারা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির প্রতি পূর্ণ সম্মান দেখাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ