সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

৯৯৯ নম্বরে ফোন, অপহৃত মাদরাসা ছাত্রকে উদ্ধার করল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে অপহরণের চার ঘণ্টা পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে গাজীপুর চৌরাস্তা থেকে অপহৃত আশফাককে উদ্ধার করা হয়।

কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম স্বজনদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অপহরণের বিষয়টি পুলিশকে জানান স্বজনরা। মাদরাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে তুলে আশফাককে অপহরণ করা হয়। এসময় অপহরণকারীরা মাদরাসা ছাত্রের স্বজনদের কাছে ফোনে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকাও দাবি করে। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও জানান আশফাকের স্বজনরা।

তিনি আরও জানান, বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়ে বিস্তারিত পুলিশকে জানানো হয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বার ট্র্যাক করে ওই দিন রাত ১০টায় অভিযান চালিয়ে আশফাককে উদ্ধার করে।

আশফাক উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গায়েন বাড়ির আরশেদ আলী ফিরোজের ছেলে। নগরভেলা এলাকার মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়ার হেফজ বিভাগের ছাত্র ছিলেন তিনি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে আসামি গ্রেফতারের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ