শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই এবার জাকির নায়েকের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভারতের বিশেষ অনলাইন সেবা চালু, ওমরাহযাত্রীদের মিলবে ৭ ভাষায় নির্দেশনা পীর সাহেবের উদ্বোধনী বয়ানে শুরু তিন দিনব্যাপী চরমোনাইয়ের মাহফিল আল্লামা ফুরকানুল্লাহ খলীলের কলমে ‘ইকবালের প্রদীপ্ত কাব্য’ নাঙ্গলকোটে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন, বিনামূল্যে বই বিতরণ সনদ কার্যকরে পাকিস্তান বেফাকের কৌশল কী ছিল, জানালেন মাওলানা জালন্ধরি 

ভ্যাকসিন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের টিকা সংগ্রহের আগে ও পরে টিকা ব্যবস্থাপনা নিয়ে বিএনপির করা দুর্নীতির ‘কল্পিত অভিযোগ, মিথ্যাচার ও অপপ্রচার’ একই সূত্রে গাঁথা।

রবিবার (২৪ জানুয়ারি) ওবায়দুল কাদের নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল করোনার টিকা নিয়ে অপপ্রচার করছে। বিএনপি টিকা সংগ্রহের আগেই টিকা ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করেছিলো। এখন তারা টিকার ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে। বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার একসূত্রে গাঁথা।’

তিনি আরো বলেন, ‘বিএনপি করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে, ন্যাক্কারজনক রাজনীতি করছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তারা চিকিৎসার চেয়েও রাজনীতি করেছে বেশি। সরকারের অন্ধ বিরোধিতা করতে গিয়ে বিএনপি নিজেদের এখন জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ