সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দাওয়াতুল হকের ইজতেমা উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ সাময়িকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের কেন্দ্রীয় ইজতেমা উপলক্ষে বিশেষ সাময়িকী-দাওয়াতুল হক ইজতেমা বুলেটিন প্রকাশের উদ্যোগ নিয়েছে দেশের বহুলপঠিত অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী দাওয়াতুল হকের ২৬তম মারকাজি ইজতেমা-২০২১।

বুলেটিনে থাকছে- হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানবীর জীবনী, হারদুয়ি হজরতের জীবনীসহ বাংলাদেশে দাওয়াতুল হকের বিস্তার, দাওয়াতুল হক ইজতেমার ইতিহাস ও দাওয়াতুল হকেরকেন্দ্রীয় মুরব্বিদের বিদায় নিয়ে স্মৃতিচারণসহ বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ, ফিচার ও সাক্ষাৎকার। লিখছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম ও প্রথিতযশা লেখকরা। লিখেতে পারেন আপনিও।

বিশেষ সাময়িকীর গুরুত্ব উপলব্ধি করে সহযাত্রী হিসেবে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়েও আমাদের পথচলার সারথী হতে পারেন আপনি।

মজলিসে দাওয়াতুল হক সুন্নতের চর্চা, প্রচার প্রসার, জীবনের সর্বস্তরে সুন্নাহ বাস্তবায়ন এবং অনুশীলনমূলক একটি সংস্থা। দৈনন্দিন কাজ-কর্ম ও ইবাদত নবিজির সুন্নত অনুযায়ী পালনের জন্য সবক দেয় দাওয়াতুল হক। এটি হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভি রহ.-এর সুন্নাহ প্রতিষ্ঠার একটি বিপ্লবী মিশন।

বাংলাদেশে দাওয়াতুল হকের সুন্নতের অনুশীলনমূলক কার্যক্রম পৌঁছেছে হাকিমুল উম্মতের খলিফা হজরত শাহ আবরারুল হক হারদুয়ি রহ. ও হাফেজ্জি হুজুর রহ.-এর হাত ধরে। বর্তমানে যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমিরুল উমারার দায়িত্ব পালন করছেন।

তার নেতৃত্বে সারাদেশে চলছে দাওয়াতুল হকের কার্যক্রম। সুন্নতে নববির এই নীরব বিপ্লবে আপনিও অংশ নিন। যুক্ত হোন দাওয়াতুল হকের সঙ্গে। আগামী ১৩ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী দাওয়াতুল হকের ২৬তম মারকাজি ইজতেমা-২০২১।

লেখা বা বিজ্ঞাপন দেয়ার জন্য যোগাযোগ করুন: ০১৯৩১৪০৮৩৪৭, ০১৭০৬৩৮০৯৬৩, newsourislam24@gmail.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ