সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

যুবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে: যুব কনভেনশনে চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী অন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আদর্শবান যুবক ছাড়া সম্ভব নয়। তাই দেশের সঙ্কট মোকাবেলায় যুবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, আল্লাহর রাসূল সা. আদর্শবান যুবকদের জন্য দোয়া করেছেন। দেশের সর্বস্তরে দলীয়করণের প্রভাব ও সরকারের ছত্রছায়ায় দিনদিন যুব সমাজ খুন, ধর্ষণ ও সন্ত্রাসে জড়িয়ে পরে দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে।

আজ (২২ জানুয়ারি) শুক্রবার সকাল থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের ৩য় জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথিরে বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘যুব সমাজের উন্নয়ন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা’’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ৩য় জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে ২০২১-২২ সেশনের জন্য মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনকে সভাপতি, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলামকে সহ-সভাপতি এবং ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদকে সেক্রেটারী জেনারেল করে নতুন কমিটি ঘোষণা করেন আন্দোলনের আমীর।

যুব কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, গোটা দেশ এখন লুটেরাদের রাজ্যে পরিণত হয়েছে। বালিশ, পর্দার ক্রয়ের নামে দেশের সম্পদ লুট করছে। তিনি বলেন, আমাদের যখন পেঁয়াজ দরকার তখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আর ভরা মওসুমে পেঁয়াজ রপ্তানি করে দেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। অপরদিকে ভ্যাকসিনের নামে ভারত আমাদেরকে কী উপহার দিয়েছে তা ভাববার বিষয়। তিনি আরো বলেন, এদেশের যুব সমাজ আজ তাদের আত্মপরিচয় ভুলে যেতে বসেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদল সুবিধাভোগী ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাড় করিয়ে ইতিহাস বিকৃত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায় ইসলামী যুব আন্দোলন এদেশের যুবসমাজকে স্বীয় আত্মপরিচয়ে জাগ্রত করে প্রকৃত জনসম্পদে রূপান্তর করার কাজ করে যাচ্ছে।

কনভেনশনে আরো বক্তব্য রাখেন, ইসলামী অন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও. ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, যুব আন্দোলন-এর ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, আতিকুর রহমান মুজাহিদ, মুফতী মানসুর আহমদ সাকীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ