সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ধর্মীয় আলোচনায় বাধা: প্রতিবাদে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার ৫ দফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ.আল-আমিন
ময়মনসিংহ প্রতিনিধি

ধর্মীয় আলোচনায় বাধা, ওয়াজ মাহফিল বন্ধ ও মাদ্রাসার ছাত্রদের উপর হামলার প্রতিবাদে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর আয়োজনে হাজার হাজার তৌহিদী জনতার উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ দফা দাবি ঘোষণা করেছে সংগঠনটি।

আজ (২২জানুয়ারি) শুক্রবার বাদ জুমা ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী বড় মসজিদ চত্বরে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ শহরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার তৌহিদী জনতা।May be an image of 4 people, people standing and crowd

সমাবেশ শেষে ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ সমাবেশের ৫ দফা ঘোষণাপত্র পড়ে শুনান।

ঘোষণাপত্র নিম্নরূপ। ১. দেশের বিভিন্ন স্থানে বিশেষত চট্রগ্রামের ফটিকছড়ি, কুমিল্লা ও ময়মনসিংহের মাদ্রাসায় হামলা, ভাঙ্গচুর, নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের উপর আক্রমণ নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে এই সমাবেশ।May be an image of 4 people and people standing

২. শীত মৌসুমে ওয়াজ মাহফিল এই দেশের চিরায়ত সংস্কৃতির অংশ, কিন্তু সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলগুলোতে বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। মাইক খুলে নিয়ে আসা হচ্ছে। মঞ্চ ভেঙ্গে দেওয়া হচ্ছে। আয়োজকদেরকে হয়রানী করা হচ্ছে। বক্তাদের ভয় দেখানো হচ্ছে। আতংক সৃষ্টি করে ওয়াজ মাহফিলগুলো বন্ধের পাঁয়তারা করা হচ্ছে। আজকের এই সমাবেশ সকল বাধা অপসারণ করে শর্তহীনভাবে ওয়াজ মাহফিল বাস্তবায়নের পথ নির্বিঘ্ন করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।