বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

আল্লামা গওহরপুরী রহ. এর স্মারক: চার কপি বিক্রি হয় ৭ লাখ ৫০ হাজার টাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ‘শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন আহমদ গওহরপুরী রহ. স্মারকগ্রন্থ’ মাত্র চার কপি বিক্রি হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকায়। শুনতে বিস্ময়কর লাগলেও এমন দূর্লোভ ঘটনা ঘটেছে সিলেটের একটি মাহফিলে। আল্লামা গওহরপুরী রহ. এর স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬৪তম বার্ষিক মাহফিলে এমন ইতিহাস সৃষ্টি করেছেন সিলেটবাসী।

গতকাল (২১জানুয়ারি) বৃহস্পতিবার জামিয়া ময়দানে অনুষ্ঠিত মাহফিলে স্মারকগ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান হয়।মাহফিলের অন্যতম আকর্ষন ছিল আল্লামা গওহরপুরী রহ. এর স্মারকগ্রন্থের এ প্রকাশনা অনুষ্ঠান। সাহেবজাদায়ে গওহরপুরী হাফেজ মাওলানা মুসলেহুদ্দিন আহমদ গওহরপুরী সভাপতিত্বে আল্লামা গওহরপুরী রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন আল্লামা গওহরপুরী রহ. এর দুই খলিফা মাওলানা সাদ উদ্দিন ভাদেশ্বরী ও মাওলানা শফিকুল হক সুরইঘাটি এবং দরগাহপুর মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম খাঁন।

প্রকাশনা অনুষ্ঠানে স্মারকের কয়েকটি কপি নিলামে বিক্রি করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘আল্লামা গওহরপুরী রহ. স্মারকগ্রন্থ’-এর একটি কপি ৩লক্ষ টাকায় ক্রয় করেন।

মোড়ক উন্মোচনের পর স্মারকগ্রন্থের ১ম কপি শাহ সুলতান রহ. মাদরাসার মুহতামিম মাওলানা রেজওয়ানুল হক রাজু ২লক্ষ টাকায়, ২য় কপি মাওলানা আহমদ বেলাল দেড় লক্ষ টাকায় এবং ৩য় কপি আল্লামা গওহরপুরী রহ. -এর দৌহিত্র মাওলানা সাহেদ আহমদ নাফে ১লক্ষ টাকায় ক্রয় করেন।

কিছুদিন আগে বেশ হাকডাক দিয়েই প্রকাশনা অনুষ্ঠান করা হয় ‘শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন আহমদ গওহরপুরী রহ. স্মারকগ্রন্থ’ এর। মতবিনিময় করা হয় সাংবাদিকদের সাথে। দীর্ঘ ১২ বছর লাগাতার কাজ করে প্রকাশ করা হয় স্মারকগ্রন্থটি। এটির সম্পাদনা করেছেন মাওলানা শরীফ মুহাম্মদ। নির্বাহী সম্পাদক ছিলেন জহির উদ্দীন বাবর। সহযোগী সম্পাদক হিসেবে সাথে ছিলেন আব্দুল্লাহ মোকাররম, আলী হাসান তৈয়ব ও রোকন রাইয়ান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ