শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

আগামীকাল আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে উজানী মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: চাঁদপুরের কচুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমীয়া উজানী মাদরাসার দুই দিনব্যাপী মাহফিল আগামীকাল (শনিবার) আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। উজানীর পীর মাওলানা আশেক ইলাহী ফজরের নামাজের পর এ বিশেষ দোয়া করবেন।

গত বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠেয় দুইদিনের এই মাহফিল প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়েছিলো। প্রথম দিন মাহফিল চলেছে মধ্যরাত পর্যন্ত। দ্বিতীয় ও শেষ দিন মাহফিলের কার্যক্রম যথারীতি চলেছে। অবশেষে আগামীকাল বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানা গেছে।

প্রতি বছরের মতো এবারও মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারী ইবরাহীম রাহিমাহুল্লাহ'র তিন প্রপৌত্র- মাওলানা আশেক এলাহী, ফজলে এলাহী এবং মাহবুব এলাহী। পরিচালনার দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন মাদরাসার নাজিমে তালিমাত আল্লামা আব্দুর রহমান উজানী। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা থেকে কয়েক লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশ গ্রহন করেছেন।

উল্লেখ্য, দেশের স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯০১ সালে প্রখ্যাত আলেমেদ্বীন, সুলতানুল আউলিয়া, রশিদ আহমদ গাঙ্গুহী রহ. এর বিশিষ্ট খলিফা কারী ইবরাহিম রহ. হাতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দারুল উলুম দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠানটি যুগযুগ ধরে দীনের খেদমাত করে আসছে।

এরই ধারাবাহিকতায় প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ওয়াজ মাহফিল; এ উপলক্ষ্যে দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরামের আগমনে ধন্য হয় উজানী। মাহফিলকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এলাকাবাসীর মাঝে। নিজ নিজ আত্মীয়-স্বজন এবং দূরদূরান্তের আগত মেহমানদের অত্যন্ত সম্মানের সাথে আপ্যায়ন করতে ভালোবাসে উজানীর ধর্মপ্রাণ মানুষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ