সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- নৌপুলিশের (ক্রাইম অ্যান্ড অপারেশনস) শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের (প্রশাসন ও প্ল্যানিং) বরকতুল্লাহ খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সারোয়ার মোর্শেদ শামীম, বরিশাল মহানগর পুলিশের আবু রায়হান মুহাম্মদ সালেহ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) শামসুল আলম, হাইওয়ে পুলিশের নজরুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী।

ডিএমপির জামিল হাসান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সানা শামীনুর রহমান, কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আতিকুর রহমান, পুলিশ সদর দপ্তরের মাসুদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, বিশেষ শাখার (এসবি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিএমপির ওয়ালিদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মিয়া মাসুদ করিম, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের মেহেদুল করিম, এসবির গিয়াস উদ্দিন আহমদ, রেলওয়ে জেলা চট্টগ্রামের নওরোজ হাসান তালুকদার ও রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মোহাম্মদ এনামুল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ