বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

মাওলানা মামুনুল হককে আবারও মাহফিলের মঞ্চে বাঁধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে আবারও মাহফিলের মঞ্চে উঠতে বাঁধা দিলেঅ প্রশাসন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করার কথা ছিল তার। প্রশাসনের বাধার মুখে মঞ্চে না উঠেই চলে আসেন তিনি। শেষপর্যন্ত মাওলানা মামুনুল হককে ছাড়াই মাহফিল শেষ হয়। এ সময় মাহফিলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা যায়, উপজেলার ভাদেশ্বরের শেখপুরে শাহী ঈদগাহে শেখপুর তরুণ সংঘ ওয়াজ মাহফিলের আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। মাহফিলে যথাসময়ে প্রধান বক্তা উপস্থিত হলেও পুলিশ তাকে মঞ্চে উঠতে দেয়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ