সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় নাম লেখালেন বাংলাদেশি অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বিখ্যাত গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় জায়গা করে নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

অধ্যাপক ড. মো. সাইফুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ২০০৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন।

২০১০ সালে তিনি জাপান সরকারের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত হয়ে জাপান গমন করেন এবং ইয়োকহোমা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০১৪ সালের সেপ্টেম্বরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

এ পর্যন্ত তার দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন আস্তর্জাতিক ও দেশীয় জার্নালে প্রকাশিত হয়েছে। শিক্ষাজীবনে একাধিকবার স্বর্ণপদক ও সম্মানজনক সনদপ্রাপ্ত এই অধ্যাপক বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন।

অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘২০০৭ সাল থেকে এ পর্যন্ত আমার যত পাবলিকেশন রিসার্স বিশ্বের বিজ্ঞানীরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, তার ভিত্তিতে বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। এ তালিকায় বাংলাদেশের মোট ৪৫ জন বিজ্ঞানীর নাম রয়েছে।’

প্রসঙ্গত, বিষয়ভিত্তিক গবেষণা কার্যক্রমে অবদানের ভিত্তিতে গবেষকদের এক বৈশ্বিক ডাটাবেজ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে সারা বিশ্বের দেড় লাখেরও বেশি গবেষক বিষয়ভিত্তিক এ তালিকায় স্থান পেয়েছেন। প্রত্যেক বিজ্ঞানীকে তাদের নিজস্ব গবেষণাকাজের সংখ্যা ও সাইটেশনের ভিত্তিতে এ তালিকায় স্থান দেয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ