সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পোরশা মাদরাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন মারা গেছেন, আগামীকাল জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর নওগাঁর প্রাচীন দীনি বিদ্যাপীঠ আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া পোরশা মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী রহ. মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।

আজ ১২ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি পোরশা মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুর রহমান ও মাওলানা কারী আব্দুুল মালেক আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন। এর আগে একই হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

তিনি জানান, গত রোববার (৪ জানুয়ারি) সকালে মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী রহ. অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হাঁপানি ও লো-প্রেসার ধরা পড়ে। এছাড়া তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, মরহুম মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী রহ. এর জানাজা আগামীকাল বুধবার (১৩ জানুয়ারি) পোরশা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

পোরশা মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে রেখে গেছেন। এছাড়া হাজার হাজার ছাত্র শিক্ষক ও শুভানুধ্যায়ীদের রেখে যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গের মাদরাসাজুড়ে।

এমডব্লিউ/