বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১৯ লাখ ৪৩ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে নয় কোটি ছয় লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ছয় লাখ ৮৮ হাজার ৭৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৯০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৩৮০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৩৪ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৮৩ হাজার ২৭৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৬ লাখ ৭ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ১৯৮ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮১ লাখ ৫ হাজার ৭৯০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ তিন হাজার ১৪০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ