মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

৫ বছরের জন্য রাজশাহী পলিটেকনিকে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ বছরের জন্য রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদকে প্রকাশ্যে লাঞ্ছিত করে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় এ নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রশীদ মল্লিক (৭ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০১৯ সালের ২ নভেম্বর ক্যাম্পাসে সংঘটিত ন্যক্কারজনক সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানভিত্তিক সব ধরনের ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হলো। ঘোষণার প্রতি সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এর আগে ২০১৯ সালের ২ নভেম্বর রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠানটির তৎকালীন অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদকে প্রকাশ্যেই লাঞ্ছিত করেন। শিক্ষার্থীদের সামনেই তাকে ক্যাম্পাসের ভেতরের পুকুরে টেনে-হিঁচড়ে ফেলে দেয় তারা। এ ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং দোষীদের বিরুদ্ধে থানায় মামলা হয়। গঠিত হয় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

ক্লাসে প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি না থাকার কারণে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছিলেন না অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ। আর এ কারণেই ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পুকুরের পানিতে ফেলে দেন।

এ ঘটনায় অধ্যক্ষ সাতজনের নাম উল্লেখসহ ৫০ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে। আর পদে থাকা নেতাদের দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। পরবর্তীতে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চার ছাত্রের ছাত্রত্ব বাতিলসহ ১৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এরপর সর্বশেষ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ