সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের দুই কর্মকর্তার হাটহাজারী মাদরাসা পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

তুরস্কের দিয়ানত ফাউন্ডেশনের উচ্চতর দুই কর্মকর্তা শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ দারুল উলূম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী ও জামেয়ার সিরিয়র শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ (১০ জানুয়ারি) রবিবার সকাল ১০ টায় শেখ ওয়াসি কায়া এবং মুহাম্মদ ফাতেহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় দারুল উলূম হাটহাজারী মাদরাসার আরবি বিভাগের প্রধান মাওলানা আনওয়ার শাহ আজহারী তাদের আন্তরিক অভ্যর্থনা জানিয়ে বৈঠক খানায় নিয়ে আসেন। এরপর আমিরে হেফাজতের সাথে ইসলাম ও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। শেখ ওয়াসি কায়া হেফাজত আমিরকে তুরস্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠক শেষে দারুল উলূম হাটহাজারী মাদরাসার সুবিশাল দারুল হাদিস মিলনায়তন পরিদর্শন করেন। পরিদর্শনকালীন তাঁরা শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর বুখারী শরীফের দরসে বসেন ও ছাত্রদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পরিদর্শন শেষে হাটহাজারী মাদরাসার পরিদর্শন বইয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, মজলিসে ইদারীর প্রধান মুফতী আব্দুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ, মাওলানা শোয়াইব, মুফতী জসীম উদ্দিন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা ওমর কাসেমী, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা নূরুল আবছার, মাওলানা মুহাম্মদ, মাওলানা শফিউল আলম প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ