মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা ইসমাইল নূরপুরীর সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের ২০১৯-২০ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে ২০২১-২০২২ সেশনের জন্য আল্লামা ইসমাঈল নূরপুরীকে আমীর ও মাওলানা মামুনুল হককে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

আজ শনিবার পুরানা পল্টনস্থ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতী সাঈদ নূর, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জিএম মেহেরুল্লাহ, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান।

সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা রেজাউল হক, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা মুশাহিদুর রহমান, নির্বাহী সদস্য মুফতী হাবীবুর রহমান, মাওলানা এনামুল হক নূর, মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুফতী হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আনোয়ার আলী, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা রেজাউল করিম, মাওলানা সাব্বির আহমদ প্রমূখ। শূরায় শাখা রিপোর্ট, কেন্দ্রীয় রিপোর্টসহ বিভিন্ন কর্মসূচি অর্ন্তভূক্ত ছিল।

আল্লাহ, রাসূল সা. ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি মৃত্যুদন্ডের বিধান পাশ, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত হত্যা বন্ধ, দেশে দেশে মুসলিম নির্যাতন বন্ধ, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ভাস্কর্যের নামে মূতি স্থাপন বন্ধ, ওয়াজ মাহফিল নিয়ে হয়রানি বন্ধ, আলেম-উলামাদের বিরুদ্ধে বিষদগার বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইসলামীয়াতে ১০০ নম্বরের পরীক্ষা রাখা, রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্বসহ পুর্নবাসন ও খেলাফত প্রতিষ্ঠার আহবানসহ ১২ দফা প্রস্তাব পাশ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ