সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

এবার বাংলাদেশে গাড়ি বানাবে হুন্দাই কোম্পানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কারখানা স্থাপনে ছয় একর জমি নিচ্ছে হুন্দাই। বাংলাদেশে গাড়ি তৈরির সম্ভাবনাময় বাজারে যোগ হচ্ছে কোরিয়ার বিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড ‘হুন্দাই’য়ের নাম। সেখানে আগামী দুই সপ্তাহের মধ্যে কারখানা নির্মাণের কাজ শুরু হবে। নির্মাণকাজ শেষ করে এ বছরের মাঝামাঝিতে প্রথম ধাপে গাড়ি সংযোজন এবং পরবর্তী সময়ে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা আছে।

এ নিয়ে আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। এর আগে জাপানের মিত্সুবিশি করপোরেশনের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ সরকারের চাহিদা অনুযায়ী গাড়ি উৎপাদন শুরু করে।

২০১৫ সালে দেশে প্রথমবারের মতো সেডান কার বা ব্যক্তিগত গাড়ি সংযোজনের ঘোষণা দেয় চট্টগ্রামের পিএইচপি গ্রুপ। দুই বছর পর তারা গাড়ি বাজারজাত শুরু করে। এবার ‘হুন্দাই’ ব্র্যান্ডের ব্যক্তিগত গাড়ি তৈরি করতে যাচ্ছে ফেয়ার টেকনোলজি লিমিটেড। তারাই দেশে প্রথমবারের মতো হাইটেক পার্কের মধ্যে গাড়ি তৈরি করতে যাচ্ছে। হাইটেক পার্কে কারখানা হওয়ায় বেশ কিছু কর ছাড় পাবে প্রতিষ্ঠানটি। ফলে তুলনামূলক কম মূল্যে ব্যক্তিগত ‘হুন্দাই’ গাড়ি পেতে পারেন ক্রেতারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ