সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর থেকে ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া৷ ইউরোপীয় ইউনিয়নকেও একই উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে দেশটি৷ খবর ডয়েচে ভেলের।

শনিবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ইউরোপীয়বিষয়ক মন্ত্রী ক্যারোলিন এডস্টাডলার বলেন, 'রাজনৈতিক' ইসলাম মোকাবেলায় ইমাম নিবন্ধন জরুরি৷

চ্যান্সেলর সেবাস্টিয়ার কুর্ৎসের রক্ষণশীল দল অস্ট্রিয়ান পিপলস পার্টির এ সদস্য আরও বলেন, বেশিরভাগ ইমাম বিভিন্ন ইউরোপীয় দেশ হয়ে আসেন। কাজেই নিরাপত্তা কর্তৃপক্ষের জানা প্রয়োজন কে কখন কোন মসজিদে কী ধরনের ধর্মীয় প্রচার চালাচ্ছেন।

তিনি মনে করেন ইইউ তহবিলের অর্থ যাতে কোনো ‘ইসলামিস্ট’ ও ইহুদিবিরোধী সংগঠনের হাতে না যায় সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত৷ এরই মধ্যে অস্ট্রিয়া মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করেছে৷

উল্লেখ্য, গত নভেম্বরে ভিয়েনায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও ২৩ জনের আহত হওয়ার পর নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেয় অস্ট্রিয়ার সরকার৷ তার একটি ছিল ইমাম নিবন্ধন৷ ২০২১ সাল থেকেই সেটি কার্যকর হয়েছে৷ সে অনুযায়ী দেশটির সব ইমাম সরকারিভাবে এখন নিবন্ধিত হবে৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ