মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফিলিস্তিনে মুসা আ. মসজিদে ডিজে পার্টি ও মদপান, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে অবস্থিত ‘মুসা আ. মসজিদে’ একটি নাচের অনুষ্ঠান নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

টাইমস অব ইসরায়েল জানায়, গত শনিবার রাতে ওই মসজিদটিতে ড্যান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী। এতে ডিজে পার্টির পাশাপাশি মদপানও করে তারা।

সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ফিলিস্তিনিরা। ড্যান্স পার্টির আয়োজকরাই এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।

এতে দেখা যায়, কয়েকজন তরুণ-তরুণী ‘নবী মুসা মসজিদের’ ভেতরে উচু আওয়াজে পশ্চিমা সংগীতের সুরে গাইছে ও নাচছে৷ এর মধ্যেই পরিবেশন করা হচ্ছে মদ।

ওই অনুষ্ঠানটি পরিচালনাকারী ডিস্ক জাকি, (ডিজে) সামা, আল-হাদী এবং আবদ আল-হাদী নামক চারজনকে গত রবিবার রাতেই গ্রেফতার করে ফিলিস্তিনি পুলিশ। ইসলামিক বিধান অনুযায়ী ফিলিস্তিনে মদপান নিষিদ্ধ রয়েছে। এছাড়া প্রকাশ্যে একসঙ্গে নারী-পুরুষের নাচের ব্যাপারেও কড়া নিষেধাজ্ঞা রয়েছে।

এসবের তোয়াক্কা না করে কীভাবে মসজিদের ভেতর এমন নাচের অনুষ্ঠান হল- এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে ফিলিস্তিনে। দেশটির সচেতন নাগরিকরা ন্যাক্কারজনক এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করছেন তবে অভিযুক্তরা দাবি করেছেন, ফিলিস্তিনের পর্যটন মন্ত্রণালয় থেকে তারা অনুমতি নিয়েছিলেন।

এদিকে পিএ সরকারের মুখপাত্র ইব্রাহিম মিলহেম বলেছেন, ঘটনাটি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মসজিদটিতে আসলে কী ঘটেছে, তা বের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ