মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনায় রাবির সাবেক উপ-উপাচার্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য ও ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক আতফুল হাই শিবলী (৭৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক কাশেম বলেন, গত ২০-২৫ দিন যাবত ড. শিবলী করোনায় আক্রান্ত ছিলেন। প্রথমে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়, পরে গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী এবং কাজের মেয়েও করোনায় আক্রান্ত ছিলেন।

অধ্যাপক আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন ২০০৮ সালে। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। অধ্যাপক আতফুল হাই শিবলীর পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রামে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ