মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ শুনানির সময় পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ আত্মসাৎ ও আয়কর ফাঁকির মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির সময় পিছিয়েছে।

সোমবার পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে এই শুনানির দিন ধার্য ছিল।

তবে এ দিন মামলার যাবতীয় নথিপত্র না পাওয়ায় শুনানির প্রস্তুতি গ্রহণ করতে পারেননি জানিয়ে সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। পরে আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

পরবর্তীকালে সাঈদীকে প্রিজনভ্যানে না এনে মাইক্রোবাসে আনার আবেদন করেন তার আইনজীবীরা। তবে বিচারক তাৎক্ষণিক এ ব্যাপারে কোনো আদেশ দেননি।

এর আগে একই দিন সকাল ৯টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে পুরান ঢাকার বকশীবাজারের আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে সাঈদীকে হাজির করা হয়।

দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অর্থ আত্মসাৎ মামলাটির মোট আসামি ৬ জন। মামলার অন্য আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মুহা. আব্দুল হক।

আসামিদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পলাতক রয়েছেন। এছাড়া অপর তিন আসামি জামিনে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ