সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ফ্লাইওভারের নিচে পুলিশ বক্স বসাতে চায় ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার রাজধানীর শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করার সময় একথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, ‘সড়কে যে কোনও ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে প্রথম সাড়া দেয় (ফাস্ট রেসপন্ডেন্ট) ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার শিকার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়াসহ হাসপাতালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে তারা। অথচ তাদের নিজেদের প্রাকৃতিক দুর্যোগসহ ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেয়ার মতো কোনও জায়গা থাকে না। এছাড়াও প্রাকৃতিক কার্যাদি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শৌচাগার না থাকায় তারা কিডনির রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। এসব দিক বিবেচনায় সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানসমূহে এ ধরনের ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা যেতে পারে।'

তিনি জানান, এদিকে মতিঝিল ট্রাফিক বিভাগের প্রতিটি ট্রাফিক বক্সে ফার্স্ট এইড বক্স, অগ্নি নির্বাপক যন্ত্র, স্ট্রেচার, সুপেয় পানিসহ অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা রাখা হবে। রাস্তায় আহত/দুর্ঘটনাকবলিত নাগরিকরা ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবা কেন্দ্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন। ট্রাফিক মতিঝিল বিভাগে ২০টি ইন্টারসেকশনে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্স নগরবাসীকে ট্রাফিক শৃঙ্খলার পাশাপাশি মানবিক সহায়তায় কাজে দেবে। ডিএমপি কমিশনার মনে করেন, ট্রাফিক মতিঝিল বিভাগের প্রতিটি ট্রাফিক পুলিশ বক্স হবে একটি সেবা কেন্দ্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ