বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

উগান্ডা-কঙ্গো সীমান্তে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উগান্ডা-কঙ্গো সীমান্তে অবস্থিত আলবার্ট লেকে নৌকাডুবির ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

আশরাফ ওরোমো নামের ওই কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় নৌকাটিতে কয়েক ডজন যাত্রী ছিল। দুর্ঘটনার পর কমপক্ষে ২১ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এক নৌ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার ঘাটতি এবং দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে ওই লেকে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা দেখছেন না তারা। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই নৌকাটিতে কঙ্গো এবং উগান্ডা উভয় দেশের নাগরিকই ছিলেন। দুর্ঘটনায় দু'দেশেরই বেশ কয়েকজন যাত্রী নিহত হয়েছেন। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নৌকার বেশ কয়েকজন যাত্রী অবৈধভাবে কঙ্গোতে ফিরে আসার চেষ্টা করছিলেন। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারণে কঙ্গোতে কড়াকড়ি জারি হয়েছে। ফলে উগান্ডা এবং কঙ্গোর মধ্যে লোকজনের যাতায়াত বন্ধ রয়েছে।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের ওয়ানগংগো চিফডমের প্রেসিডেন্ট ভিটাল আদুবাংগা বলেন, দুর্ঘটনার দিন সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছিল। কিন্তু দুর্ঘটনা কবলিত নৌকাটি নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রী পরিবহন করেছিলো।

তিনি বলেন, ওই নৌকার যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন ব্যবসায়ী। তারা প্রায় প্রতি সপ্তাহেই ব্যবসায়ের কাজে দু'দেশের মধ্যে যাওয়া-আসা করে থাকেন। উগান্ডার ওয়েবসাইট ডেইলি মনিটরের এক প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ