মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘মধ্যপ্রাচ্য থেকে মার্কিনিদেরকে বিতারিত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকা এবং তাদের সহযোগীদের মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদী তৎপরতা বন্ধ করার ব্যাপারে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। এর পরিণতিতে মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য থেকে সম্পূর্ণভাবে চলে যেতে বাধ্য হবে।

ইরান সফররত আফগান প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিবের সঙ্গে রাজধানী তেহরানে মঙ্গলবার এক বৈঠকে এসব কথা বলেছেন আলী শামখানি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে অনিরাপদ করে তোলার ব্যাপারে আমেরিকার তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তারা কাপুরুষের মতো ইরানের সন্ত্রাসবাদ-বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসেকে হত্যা করেছে।

ওই হত্যাকাণ্ডের জন্য যারা নির্দেশ দিয়েছে এবং যারা তা বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে যথাযথ প্রতিশোধ নেয়ার মাধ্যমে এ অঞ্চল থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে।

গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানি এবং আল-মুহান্দিসকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, তিনি এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ