সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বন্ধুত্ব মজবুত করতে মরক্কোতে ইসরায়েলের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি চূড়ান্ত করতে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের একটি প্রতিনিধি দল রাবাত গেছে। এ সফরে দলের সদস্যরা মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করবেন।

ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং মুসলিম দেশ মরক্কো দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে একমত হয়। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মীর শাব্বাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসরায়েলি এয়ারলাইনসের একটি বিমানে চেপে মরক্কোর উদ্দেশ্যে রওনা করে। এবার যে বিমানে করে ইসরায়েলের প্রতিনিধি দল মরক্কো গেছে সে বিমানটিতে হিব্রু, আরবি এবং ইংরেজি ভাষায় ‘শান্তি’ শব্দটি পেইন্ট করা হয়েছে।

ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং জামাই জারেড কুশনার। ইসরায়েলি প্রতিনিধি দলটি মরক্কোয় একদিনের কম সময় অবস্থান করবে তবে মরক্কোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নানামুখী আলোচনা করবে তারা।

বিতর্কিত এ সফরে মরক্কোর সঙ্গে ইসরায়েলের বিমান চলাচল ও পর্যটন, স্বাস্থ্য, পানি এবং কৃষি বিষয়ক বেশকিছু চুক্তি হবে বলে কথা রয়েছে।

এ দিকে কয়েকজন মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল-মরক্কো শান্তিচুক্তি হোয়াইট হাউসে হতে পারে এবং সেটি হবে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করার আগে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ