শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

করোনা ভাইরাস: কুয়েতের আকাশ-জল-স্থল পথ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আকাশ-জল-স্থল পথ বন্ধ ঘোষণা করেছে কুয়েত। করোনা সতর্কতার আওতায় গতকাল সোমবার রাত ১১ টা থেকে নতুন বছরের প্রথমদিন পর্যন্ত দেশটিতে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট, স্থল পথ সমুদ্র পথে আগমন ও বহির্গমন বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

গতকাল সোমবার কুয়েতে সিভিল এভিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। পরে দেশটির স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আল রাইসহ একাধিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে ধীরে ধীরে পূর্বে স্বাভাবিক অবস্থায় ফিরছে। ২১ ডিসেম্বর করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৩০ জন, আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছে ২১৬ জন, মৃত্যু হয়েছে ১ জনের, আইসিইউতে রয়েছে ৫৫ জন, চিকিৎসা চলছে ৩১৪৫ জনের, সর্বমোট সুস্থ হয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৪২ জন, মোট মৃত্যু হয়েছে ৯২২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ