সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নেদারল্যান্ডসের মসজিদে হামলা চালিয়ে ক্রসের ছবি অঙ্কন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডসের ‘উট্রোরিখট’ শহরের গ্র্যান্ড মসজিদে অজ্ঞাতপরিচয়ের একদল লোক হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে মসজিদ কর্তৃপক্ষ জানায়, গত রোববার ভোরে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মসজিদে হামলা চালিয়ে ক্রসের ছবি অঙ্কন করেছে। এছাড়াও বর্ণবাদী উক্তি মসজিদের দেওয়ালে লিখে এই মসজিদ ও মুসলমানদের অপমান করেছে।

বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, এই হিংসাত্মক এবং ঘৃণ্যমূলক আক্রমণের পর এই শহরের মুসলমানদের মধ্যে ভয় এবং উদ্বেগ সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে এই আগ্রাসনের ফলে কখনই মসজিদ পরিচালকগণ মুসলমানদের পরিষেবা প্রদান থেকে বিরত থাকবে না এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতিকে ধ্বংস করতে পারবে না।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম ঘোষণা করেছে ডাচ পুলিশ এই হামলার সাথে জড়িত থাকার সন্দেহে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে, পুলিশ এখনও প্রমাণ করতে পারেনি যে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্প্রতি সেদেশের একটি মসজিদ এবং দুটি ইহুদি ইবাদতের স্থানে হামলা চালিয়েছে। সূত্র: ইকনা

-এটি