সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আলেমরা হলেন আমাদের ধর্মীয় নেতা: গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আলেমরা হলেন আমাদের ধর্মীয় নেতা। তাদের ছোট করে, অপমান করে কোনো কথা বলবেন না। সেদিকে সবার নজর রাখতে হবে।

তিনি বলেন, পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেজন্য মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও আলেমদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বুধবার সকালে গাজীপুর মহানগরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত ইমাম মোয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, জাতির পিতার একটি মাত্র ডাকে বীর বাঙালি সেদিন স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। যে নেতার এক ডাকে লাখ লাখ মানুষ একত্রিত হয়ে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে পারে, নিশ্চয় সে নেতাকে আল্লাহই পাঠিয়েছেন। অসম্ভব রকম ক্ষমতা দিয়ে বঙ্গবন্ধুকে আল্লাহ পাঠিয়েছিলেন। সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ কটূক্তি কিংবা ব্যঙ্গ করে কথা বলবেন না।

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে আড়াই হাজারের বেশি ইমাম মোয়াজ্জিন ও আলেম অংশগ্রহণ করেন অনুষ্ঠানে।

মহানগরে প্রতিষ্ঠিত দুই হাজার ৫০০ মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে প্রতি মাসে ১৪ হাজার করে টাকা সম্মানী দেয় গাজীপুর সিটি করপোরেশন। সমাবেশে বক্তব্য রাখেন মুফতি নূরুল ইসলাম, মুফতি লেহাজ উদ্দিন, ক্বারী রহিম উদ্দিন আল মাদানী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ